প্রতিষ্ঠান পরিচিতি
রাজশাহী জেলার অন্তর্গত গোদা্গাড়ী উপজেলাধীন ০৯ নং চর আষাড়িয়াদহ, ইউনিয়ন সদরে অবস্থিত চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যলয়টি মাধ্যমিক পর্যায়ে বৃহত্তম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ১৯৬৯ ইং সালে স্থাপিত হইয়া অদ্যবধি নিভৃত পল্লী অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে । এই বিদ্যালয়ে বর্তমানে ছাত্র/ছাত্রী প্রায় ৮৫০ জন ।বিদ্যলয়ে মানবিক ,বিজ্ঞান ও কারিগরি বিভাগ চালু আছে । শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে ৬ষ্ঠ ও সপ্তম শ্রেনীর শাখার মাধ্যমে পাঠদান করা হয় । বিদ্যালয়টি চরাঞ্চলে অবস্থিত হওয়ার পরেও জে এস সি এবং এস এস সি পরীক্ষার ফলাফল এ প্লাস সহ পাসের হার সন্তোষ জনক ।উত্তরাঞ্চলের উন্নয়ন বঞ্চিত অনুন্নত অবহেলিত ও পদ্মা নদীর দ্বারা বিচ্ছিন্ন অঞ্চলে বিদ্যালয়টি মানব উন্নয়নে অবদান রেখে চলেছে । লেখা পড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম নিয়মিত পরিচালিত হয় । খেলা ধুলায় উপজেলা এবং জেলা পর্যায়ে অনেকে বিদ্যলয়ের সুনাম রেখেছে । বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চাম্পিয়ন হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছে । বিদ্যালয়ের অসংখ্য ছাত্র/ছাত্রী বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সরকারী অফিসার সহ বিভিন্ন পদে থেকে দেশের উন্নয়নে অবদান রেখে চলেছে ।বিদ্যালয়ের কোমলমতি ছাত্র ছাত্রীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে এটাই আমাদের প্রত্যাশা ।
