প্রধান শিক্ষকের বাণী
চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়- এর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা।আপনারা অবশ্যই অবগত আছেন যে একবিংশ শতাব্দীর বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। গুটিকয়েক শিক্ষার্থী নিয়ে পথ চলা শুরু করে আজ এ বিদ্যালয় থেকে তৈরি হয়েছে শিক্ষক, কৃষিবিদ, ডাক্তার ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী সহ নানান পেশাজীবীর সুনাগরিক। যাদের অক্লান্ত পরিশ্রম আর সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল তাদের অনেকেই আজ বেহেস্তবাসী। মহান রাব্বুল আলামিন এর অশেষ মেহেরবানীতে সেই সকল গুণী মানুষদের স্বপ্নগুলো হৃদয়ে ধারণ করে বর্তমান কর্মরত শিক্ষক কর্মচারীগণ অক্লান্ত পরিশ্রম করে চলেছে বিদ্যালয়টি দেশ সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে। আল্লাহ্ আমাদের সহায় হউন।
